1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান ১০০ বছরের মধ্যে বাসযোগ্যতা হারাতে পারে বরিশাল বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি: জাঙ্গালিয়ায় ৩২০ পরিবারকে মাংস উপহার দিলেন সোহাগ সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার দখল ও দূষণে মৃতপ্রায় বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডের খালগুলো মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ছয় শিশুর। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৭৬টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাম শনাক্ত হয়ে তিন শিশুই ঢাকায় মারা গেছে। আর হাম উপসর্গে বরিশালে দুটি, ঢাকায় দুটি, রাজশাহীতে একটি ও সিলেটে একটি শিশু মারা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ৯৯১ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews