1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৩ 0 বার সংবাদি দেখেছে
41

নিজস্ব প্রতিবেদক // বিএনপি নেত্রী রুমিন ফারহানা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে হাসনাত নিজেই বিষয়টি প্রকাশ করেন।

তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।”

এর আগে নির্বাচন কমিশন ভবনে ঘটে যাওয়া এক ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলে। সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও তারা একে অপরের বিরুদ্ধে সমালোচনায় যুক্ত ছিলেন।

বৈঠকে হাসনাত নির্বাচন, সংস্কার ও বিচার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এ সময় তিনি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, “এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।”

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews