1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতালের বাথরুমে মিললো নবজাতকের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

হাসপাতালের বাথরুমে মিললো নবজাতকের মরদেহ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে
39

যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে। যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

 

হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, খবর পেয়ে নবজাতকটি উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews