1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতালে চিরকুটসহ নবজাতককে রেখে পালালেন মা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

হাসপাতালে চিরকুটসহ নবজাতককে রেখে পালালেন মা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে
54

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের মাত্র তিন দিন পর নবজাতক কন্যাকে রেখে পালিয়ে গেছেন এক মা। শিশুটির পাশেই পাওয়া গেছে একটি চিঠি, তাতে লেখা, আমি একজন হতভাগীনি মা। পরিস্থিতির শিকার। আমার বুকের ধনকে রেখে গেলাম, দয়া করে দেখবেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতের দিকে। হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি বেডে শিশুটিকে রেখে যান ওই মা। শিশুটির সঙ্গে ছিল কিছু ওষুধও। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় শিশুটির ভবিষ্যৎ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
 
ঘটনার পরদিন থেকেই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড় করছেন অসংখ্য নারী-পুরুষ। কেউ এসেছেন এক পলক শিশুটিকে দেখতে, কেউ আবার ফুটফুটে নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
 
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ রয়েছে এবং নিয়মিত খাবার ও যত্ন দেয়া হচ্ছে। একজন ইন্টার্ন চিকিৎসক বলেন,
  

আমরা সবাই মিলে শিশুটির যত্ন নিচ্ছি। তাকে বুকের দুধের বিকল্প খাবার দিচ্ছি, যেন সে মায়ের অভাব না টের পায়।

 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম আহাদ বলেন, ‘শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, কার তত্ত্বাবধানে শিশুটিকে দেয়া যেতে পারে।’
 
হাসপাতাল পরিচালক ডা. ফজলুর রহমান বলেন,
  

৩ দিনের ফুটফুটে কন্যাশিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

 

শিশুটির চিঠি, ফুটফুটে মুখ আর ‘হতভাগীনি মায়ের’ হৃদয়স্পর্শী বার্তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews