1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতাল থেকে পালাল ডাকাত, ২ পুলিশ বরখাস্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

হাসপাতাল থেকে পালাল ডাকাত, ২ পুলিশ বরখাস্ত

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ 0 বার সংবাদি দেখেছে
40

হবিগঞ্জ প্রতিনিধি // হ‌বিগঞ্জ সদর আধুনিক হাসপাতা‌লে পুলিশ প্রহরায় চি‌কিৎসাধীন থাকা ডাকাত দলের এক সদস্য পা‌লি‌য়ে গে‌ছে।আজ শুক্রবার সকালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায় তিনি। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যের নাম মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের জালাল ওরফে স্প্রিং জালাল (৩২)।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্দেহভাজন ৫ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় চার ডাকাত আহত হয়। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেল হাজ‌তে পাঠানো হয়। জালালকে হাসপাতালে ভ‌র্তি করা হয়। আজ সকা‌লে ওয়াশরুমে যাওয়ার কথা বলে তিনি হাসপাতাল থেকে পা‌লি‌য়ে যান।

এ ঘটনায় পাহারায় থাকা পু‌লি‌শ কনেষ্টবল বিজয় কুমার ও ইফ‌তেকারুল হককে সাম‌য়িকভাবে বরখাস্ত ক‌রা হয়েছে। হ‌বিগঞ্জ সদর সা‌র্কেল এএস‌পি সা‌জিদু‌ল হক মুন্সী‌কে প্রধান ক‌রে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্যার হলেন ডিআইও ওয়ান কামরুল হো‌সেন ও ডি‌ভি ও‌সি নন্দন কা‌ন্তি ।

গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলায় দায়ের করেন। পুলিশ সুপার এ এন এম সাজেদূর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews