1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ 0 বার সংবাদি দেখেছে
35
অনলাইন ডেস্ক // মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews