1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলা উপজেলা চেয়ারম্যান মারা গেছেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

হিজলা উপজেলা চেয়ারম্যান মারা গেছেন

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন। সোমবার ভোরে অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার ভাগনে আনিচুর রহমান জনি জানিয়েছেন।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। রোববার দুপুরে জ্বর নিয়ে তিনি ঢাকার ভাড়া বাসায় যান। সেখানে ভোরের দিকে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ৭২ বছর বয়সি বেলায়েত হোসেন স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ ছাড়া তিনি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী ছিলেন।

ভাগনে জনি আরও জানান, উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর প্রথম জানাজা বাদ জোহর উপজেলা চত্বরে ও দ্বিতীয় জানাজা বাদ আসর গুয়াবাড়িয়ায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews