1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

ঈদ এবং অনান্য ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশনের বসেছে। রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

দিনের কর্মসূচি অনুযায়ী সংসদের প্রথম এক ঘণ্টা প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা রয়েছে।

গত ১২ মার্চে শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি হয়।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয় যে, এই অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

এদিকে দুপুর দেড়টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে বিএনপির সংসদীয় দলের সভা হয়। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই মূলতবি সভা হয়। শনিবার সভাটি শুরু হয়ে ঘণ্টাব্যাপী আলোচনার পরে সভা মূলতবি করা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews