1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৩ বছর আগে দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জামায়াত নেতা ও ব্যবসায়ী খিজির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৯ জুন) রাত ১১টার দিকে বড়লেখা বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বড়লেখায় সংঘটিত সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন পর মামলাটিতে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ দাবি করেন, তার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা পরিচালনা করছেন এবং নিয়মিত দেশে আসা-যাওয়া করেন। তিনি বলেন, ‘২০১৩ সালের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার পরোয়ানা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা সুরা সদস্য এমাদুল ইসলাম বলেন, খিজির আহমদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও এলাকার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার ভাষ্য, পুরোনো রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা অপ্রত্যাশিত এবং এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করছেন।

 

তবে পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ীই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘জিআর ৬২/২০১৩ মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা থাকায় খিজির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews