1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২০২৪‘র জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আহত গৌরনদীর ৩৩ জনকে অনুদানের চেক বিতরন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

২০২৪‘র জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আহত গৌরনদীর ৩৩ জনকে অনুদানের চেক বিতরন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত গৌরনদী র ৩৩ জনের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিজন আহতকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন। ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে বক্তব্য রাখেন আহত শিক্ষার্থীর মা মোর্শেদা বেগম, আহত ছাত্রর বাবা মোঃ শাহজাহান শরীফ । আলোচনা শেষে অনুষ্ঠানে জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩৩ জনের মধ্যে ৩৩ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আহতদের পক্ষ থেকে ইউএনও রিফাত আরা মৌরিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews