1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২০ বছর পর দেখা মিলল বিশ্বের সবচেয়ে ছোট সাপের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

২০ বছর পর দেখা মিলল বিশ্বের সবচেয়ে ছোট সাপের

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
41
আন্তর্জাতিক ডেস্ক // ২০ বছর পর দেখা মিলল বিলুপ্ত হয়ে যাওয়া এক সাপের। আকারে এটি বিশ্বের সবচেয়ে ছোট সাপ।দেখলে মনে হবে হয়তো কোনো পোকা। সম্প্রতি ক্যারিবীয় দ্বীপ বারবাডোজে পাওয়া গেছে সাপটি।

দ্য বারবাডোজ থ্রেডস্নেক নামে এই সাপটি বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। তবে তাদের ধারণা ভুল প্রমাণ করে আবারও ফিরে এসেছে বিরল প্রজাতির এই সাপ।

সাপটি পূর্ণ বয়সকালে ১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটির শরীর অনেক পাতলা হয়ে থাকে। বিজ্ঞানের কাছে হারিয়ে যাওয়া চার হাজার ৮০০ উদ্ভিদ, প্রাণী ও ছত্রাক প্রজাতির তালিকায় রয়েছে থ্রেড সাপ।

বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা কনর ব্লেডস বলেন, ‘যদি থ্রেড স্নেকের প্রজাতির সংখ্যা খুব ঘন না হয়, তাহলে তাদের সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষমতা নিয়ে আমি চিন্তিত। বিশেষ করে যদি তাদের আবাসস্থল হুমকির মুখে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews