1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২০ হাজার কিমি খাল খনন ও বৃক্ষরোপণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে: গৌরনদীতে তথ্যমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

২০ হাজার কিমি খাল খনন ও বৃক্ষরোপণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে: গৌরনদীতে তথ্যমন্ত্রী

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে
80

গৌরনদী প্রতিনিধি // তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের পরিকল্পনায় ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের কাজ তারেক রহমানের সরকারের মেয়াদে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। রোববার সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলীতে ৩.৫ কিলোমিটার খালের পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শিল্পায়নের কারণে বনায়ন ও সবুজায়ন কমছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। তাই খালের দুই পাশে বৃক্ষরোপণসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জহির উদ্দিন স্বপন আরও বলেন, ১৭ বছর দেশের বাইরে থাকার পর মাত্র ৫৭ দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে জনগণ তারেক রহমানকে নির্বাচিত করেছেন। ক্ষমতায় আসার পর সরকারের জন্য গুরুত্বপূর্ণ যে সব পরিকল্পনা ছিল, তার মধ্যে খাল খনন ও বৃক্ষরোপণ অন্যতম। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ খাল খননের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি। এছাড়া উপস্থিত ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি ও গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews