
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন মোট ১,৮০৯ জন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,২৮১ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫২৮ জন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বার্মিজ চাকু এবং একটি রাবার কার্তুজ।
পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।