1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
33

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২৪ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের জন্য ক্লাস ছুটি থাকবে ১৮ মার্চ (মঙ্গলবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।

অন্যদিকে অফিস ছুটি শুরু হবে ২৬ মার্চ (বুধবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ের মধ্যে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জরুরি সেবাসমূহ চালু থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews