1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২ ঘণ্টায় গাড়ি এগিয়েছে ৩৫ মিটার, বিপাকে উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

২ ঘণ্টায় গাড়ি এগিয়েছে ৩৫ মিটার, বিপাকে উপদেষ্টা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ 0 বার সংবাদি দেখেছে
80

সিক্সলেন-ফোরলেন সড়ক সম্প্রসারণ কাজে যানজটে স্থবির ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক। নানা জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়ার তন্তর পর্যন্ত এই কাজ গত প্রায় দু’বছর ধরে বন্ধ। এতে দুর্ভোগ ভয়াবহ মাত্রার হয়ে ওঠে। প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বাধা দূর হওয়ার পর সম্প্রতি কাজের তোড়জোর শুরু হয়েছে। এমন অবস্থায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সরাইল অংশের কাজ দেখতে এসে ভয়াবহ যানজটের মুখে পড়েছেন। সকাল সোয়া ১০টায় আশুগঞ্জ থেকে যাত্রা শুরু করলেও দুপুর ১২টা পর্যন্ত বিশ্বরোডে পৌঁছাতে পারেননি। ২ ঘণ্টায় তার গাড়ি এগিয়েছে ৩৫ মিটার।

সকাল সাড়ে ১০টায় বিশ্বরোড তার পরিদর্শনের সময় নির্ধারিত ছিলো। তিনি ঢাকা থেকে ট্রেনে করে সকাল সাড়ে ৯টায় ভৈরব পৌঁছান। সেখানে থেকে আশুগঞ্জে পৌঁছে বিশ্বরোডের দিকে যাত্রা শুরু করেন। হোটেল উজানভাটি থেকে দেড় কিলোমিটার গাড়ি চলার পর সোহাগপুরে উপদেষ্টার গাড়ি বহর যানজটে পড়ে। সোহাগপুর এলাকাতেই ৩৫ মিটার পথ পেরুতে উপদেষ্টার সময় পেড়িয়েছে ২ ঘণ্টা। অবশ্য উপদেষ্টা আসার আগে গত ৩ দিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট লেগে আছে। এই মহাসড়কে দিন পেড়িয়ে রাতও কাটাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও গাড়ি চালকদের।

আব্দুল বাতেন নামে গ্রীণলাইন পরিবহনের এক যাত্রী বলেন, গতকাল রাত ২টার দিকে সিলেটের উদ্দেশ্যে রাজারবাগ থেকে বাসে উঠেছিলাম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সরাইল-বিশ্বরোড মোড় পার হতে পারিনি। সারারাত গাড়িতে বসে কষ্ট করেছি। আমাদের এই ভোগান্তি-কষ্ট কেউ দেখে না। এই কষ্ট প্রতিনিয়ত করতে হচ্ছে আমাদের।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গতকাল দিবাগত মধ্যরাত থেকে যানজট আরও তীব্র হয়েছে। মূলত সড়কের দূরাবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সড়ক পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত যানজট সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে না।

সূত্র: মানবজমিন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews