1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৪৮ ঘণ্টায় দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ ডাকবেন কারিগরির শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার তজুমদ্দিনে নোটিশ গোপন করে খেয়াঘাট ইজারা: রাজস্ব হারাচ্ছে সরকার। চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,একাধিক মামলা চলমান ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

৪৮ ঘণ্টায় দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ ডাকবেন কারিগরির শিক্ষার্থীরা

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছয় দফা দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দাবি নিয়ে কোনো সমাধান না এলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেয়া হবে।’

এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিব।’

তিনি আরও বলেন, ‘কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমারা এসব ছেড়ে ক্লাসে ফিরে যাব। আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।’ 

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় তাদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews