1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৫৮ দিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় ২৭ জেলে সহ ৫ টি মাছ ধরা ট্রলার আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

৫৮ দিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় ২৭ জেলে সহ ৫ টি মাছ ধরা ট্রলার আটক

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে
64

মো: রাকিব জোমাদ্দার মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটা সংল্গন্ন বঙ্গপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৫ মে) শেষ বিকেলে আন্ধারমানিক নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৪টি ট্রলার মাঝিকে ৩০ হাজার টাকা ও ১ টি ট্রলার মালিককে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা যায় , শেষ বিকেলে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। নিষেধাজ্ঞায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরবর্তিতে ৫টি ট্রলারের মাঝিকে প্রশাসনিক অভিযানের মাধ্যমে ১লাখ ৪৫ হাজার হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় ১২ মণ মাছ জব্দ করে এতিমখানা ও দূস্থদের মাঝে বিতরণ করা হয়। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ ৫ টি ট্রলার আটক করা হয়। পরবর্তীতে তাদের ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমান করে জব্দ করা ট্রলার ও জেলেদের ছেড়ে দেয়া হয়।সামুদ্রিক সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews