1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে
71

নিজস্ব প্রতিবেদক // প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন এবং এ দিনে সাধারণ ছুটি থাকবে—এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উক্ত দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৫ আগস্টকে জাতীয়ভাবে পালনের পাশাপাশি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews