1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৫ 0 বার সংবাদি দেখেছে

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত রবিউল শিকদার ওরফে রবি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রবিউল শিকদার একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে শিশুটিকে ঘরে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্ত রবির ঘরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত রবি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আটক ব্যক্তি বর্তমানে থানা হাজতে রয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews