1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৬ দিন ধরে বন্ধ বুড়িমারী-লালমনিরহাট ট্রেন চলাচল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

৬ দিন ধরে বন্ধ বুড়িমারী-লালমনিরহাট ট্রেন চলাচল

  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৮ 0 বার সংবাদি দেখেছে

ছয়দিন ধরে বন্ধ রয়েছে বুড়িমারী-লালমনিরহাটের ট্রেন চলাচল। ২১ এপ্রিল থেকে বুড়িমারী থেকে ট্রেন চালুর দাবিতে মানববন্ধনের পর থেকে এ রুটে চলাচল করা চার জোড়া ট্রেন বন্ধ রয়েছে।

অবরোধকারীরা জানায়, বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি গত বছরের ১২ মার্চ চলাচল শুরু করে। তবে নাম বুড়িমারী এক্সপ্রেস হলেও ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা নিয়মিত চলছে। আর বুড়িমারী থেকে লালমনিরহাট পর্যন্ত একটি শাটল ট্রেন দেওয়া হয়েছে।

ট্রেনটি চলাচল শুরুর পর থেকে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবি জানিয়ে তিন দফা অবরোধ, অবস্থান, মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের দাবির প্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়। কিন্তু সে আশ্বাস শুধুমাত্র আশ্বাসে সীমাবদ্ধ থেকে যায়।

পরে গত ২১ এপ্রিল জেলার হাতিবান্ধা ও পাটগ্রামে রেলপথ অবরোধ করে বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন পরিষদ। পরে এ আন্দোলনে যোগ দেয়, পাটগ্রাম উন্নয়ন পরিষদ, হাতিবান্ধা উন্নয়ন পরিষদ, বিএনপি, শিক্ষক সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পাটগ্রাম সংগ্রাম পরিষদের আহ্বায়ক সিদ্দিকী কাকন বলেন, সম্প্রতি কয়েকদফা আন্দোলনের পর রেলওয়ে কর্তৃপক্ষ বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশন এলাকায় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে। কিন্তু ট্রেনটি আর চালু হয়নি।

এ বিষয়ে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, বরাবরের মতো আন্তঃনগর এক্সপ্রেসের সেবা বঞ্চিত থাকে আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষজন। ট্রেনটি বুড়িমারী থেকে চালু হলে শুধু যানবাহন হিসেবে মানুষজন উপকৃত হবে এমনটি নয়। জেলার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অবরোধকারীরা জানায়, আগামী সোমবারের মধ্যে বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ না করলে রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধ করা হবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, অবরোধকারীদের দাবিসহ বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews