1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৮ জেলায় বজ্রপাতসহ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৮ জেলায় বজ্রপাতসহ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সকালে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আজ সকাল ৮টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তিনি জানান, বৃষ্টি দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় প্রথমে ও পরবর্তীতে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা জেলা এবং তারও পরে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম উত্তর জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews