1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত দিবস উদযাপন: বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত দিবস উদযাপন: বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
138

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, পটুয়াখালীর আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহরবাসী স্মরণ করেছে এই গৌরবোজ্জ্বল দিনটি।

 

দিনের শুরুতে জেলা ইউনিট কমান্ড কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

র‌্যালি শেষে ইউনিট কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন,

“পটুয়াখালী মুক্ত দিবস শুধু একটি দিন নয়, এটি স্বাধীনতার অমূল্য অর্জনের প্রতীক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অপরিহার্য।”

 

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গোলাম কিবরিয়া মৃর্ধা, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, পটুয়াখালী । তিনি বলেন,

“মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষা কখনো ভোলা যাবে না। তাদের সম্মান রক্ষা ও ইতিহাসকে ধরে রাখতে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।”

 

অনুষ্ঠানে বক্তারা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীর হাত থেকে পটুয়াখালী সম্পূর্ণ মুক্ত হয়। সেই গৌরবময় দিনটিকে স্মরণীয় রাখতে প্রতিবছর জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews