1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘অন্তর্জাল’র শেষ লটের শুটিংয়ে থাইল্যান্ডে সিয়াম-সুনেরাহরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘অন্তর্জাল’র শেষ লটের শুটিংয়ে থাইল্যান্ডে সিয়াম-সুনেরাহরা

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৮০ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // শেষ হতে যাচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং। গেল বছরের আগস্টে শুরু হয় ছবিটির শুটিং। এবার শেষ লটের শুটিং হতে যাচ্ছে দেশের বাইরে অর্থাৎ থাইল্যান্ডে। এরইমধ্যে শনিবার সকালের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রুয়া দেন পুরো টিম। ছবিটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন।

জানা গেছে, থাইল্যান্ডে এক সপ্তাহের শুটিংয়ের পর ক্যামেরা ক্লোজ হবে ছবিটির। এরপর আগামী বছরের মাঝামাঝি সময়ে পর্দায় মুক্তি পাবে তারকাবহুল এ সিনেমাটি।

গেল বছরের ১১ আগস্ট রাজধানীর মিরপুরে শুরু হয় ছবিটির প্রথম লটের শুটিং। এরপর কয়েক ধাপে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে খাগড়াছড়ি,সুন্দরবন ও বান্দরবনে ছবিটির দৃশ্যায়ন হয়। সবশেষে থাইল্যান্ডে ক্যামেরা ক্লোজ হবে।

‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় রয়েছেন স্পেলবাউন্ড লিও বার্নেট।

তারকাবহুল এই সিনেমায় অভিওয় করছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, বিদ্যা সিনহা মিম, এবি এম সুমন ও মাশরুর এনান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews