1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি।। বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম। ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তিনি থানার দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অপরাধী যে-ই হোক, কোনো ধরনের প্রভাব বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে জনবান্ধব পুলিশিংকে গুরুত্ব দেওয়া হবে। থানায় সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে। মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

নবাগত ওসি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তাঁর মতে, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরীর অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর করা সম্ভব।

ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম এর আগে ঢাকা জেলার ধামরাই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশসহ দেশের বিভিন্ন ইউনিট ও থানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নগরীর অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় নতুন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন নগরবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews