1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অবৈধ ওয়াকিটকি সেট বিক্রি চক্রের মূলহোতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

অবৈধ ওয়াকিটকি সেট বিক্রি চক্রের মূলহোতা গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. রাসেল আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেলের কাছ থে‌কে ৬টি ওয়াকিটকি এবং ১টি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার রা‌সেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধ‌রে অবৈধভাবে ওয়াকিটকি সেট বি‌ক্রি কর‌ছি‌লেন।

বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসকল ওয়াকিটকি সেট ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews