1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার(ঝালকাঠি) প্রতিনিধি // পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি পদপ্রত্যাশী রফিকুল ইসলাম মৃধার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় রাজাপুর মহিলা কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে মেডিকেল মোড় ও বাইপাস সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, বিএনপি নেতা ওয়াসিম আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজাপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews