1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা প্রতিনিধি // অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের জন্য প্রকাশ্যে ভোট চেয়ে ভাইরাল হওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ফারুক হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নাঙলকোট থানার ওসি হিসেবে জেলার সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে বদলি করা হয়েছে।

শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান। পুলিশ সুপার বলেন, ওসি ফারুক হোসেনকে পুলিশ লাইনে লাইনওআর করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপার স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রীর জন্য ওসির ভোট চেয়ে দেয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

ওসির ওই বক্তব্যে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও বিব্রত হন।

ভাইরাল হওয়া বক্তব্যে ওসিকে বলতে শোনা যায়, ‘উপজেলার মানুষ গণহারে উনাকে (অর্থমন্ত্রী) আবার নির্বাচিত করবেন এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি, আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন, আমি যদি পূর্বের ইতিহাস শুনি নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না, উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন এবং আপনাদের জন্যই করেছেন। ওসি বক্তব্যের সময় একপর্যায়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের ভূয়সী প্রশংসা করে পুনরায় তাকে নির্বাচিত করতে বলেন। এসময় অনেকেই ওসির ওই বক্তব্য মোবাইলে ধারণ করেন। পরে তা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews