1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অস্ত্র উদ্ধারে সর্বসাধারণের সহযোগিতা চাইল ডিএমপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

অস্ত্র উদ্ধারে সর্বসাধারণের সহযোগিতা চাইল ডিএমপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিনিধি // চলমান যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ বৃহস্পতিবার ডিএমপির বিজ্ঞপ্তিতে এই সহযোগিতা চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে ডিএমপি। গতকাল বুধবার স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। আপনার কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহপূর্বক এ বিষয়ে পুলিশকে অবহিত করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর।

যেভাবে তথ্য প্রদান করা যাবে: 

আপনার কাছে অবৈধ অস্ত্র সংক্রান্তে কোন তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করতে পারেন বা নিকটস্থ থানাকেও অবহিত করতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিম্নেবর্ণিত হোয়াটস অ্যাপ নম্বরেও জানিয়ে দিতে পারেন। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯

হোয়াটসঅ্যাপ নং: 01320-037870, 01320-037871

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews