1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ৪ জন নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আগুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ৪ জন নিহত

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি // ব্রাক্ষণবাড়িয়ার আগুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজি আটোরিকশার শিশুসহ ৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়ে আরও দুইজন। সোমবার পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের মো. সোহেল মিয়া, একই গ্রামের মো. জিলানী এবং বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি সিএনজি দাঁড়ানো আবস্থায় ছিল, ঢাকামুখী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।

ইতমেধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে। ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews