1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাজস্ব খাতের আওতায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। এই কর্মসূচির আওতায় রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানজিম হোসেন তমাল,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজীব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews