1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আত্মগোপনের ১০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আত্মগোপনের ১০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৮৬ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা প্রতিনিধি // কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রেপ্তার এড়াতে গত ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এরপর গত ১০ বছর ধরে তিনি পলাতক রয়েছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম থানার কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews