1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আদালত কক্ষে সোফা থেকে বেরিয়ে এলো সাপ, যা ঘটলো এরপর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আদালত কক্ষে সোফা থেকে বেরিয়ে এলো সাপ, যা ঘটলো এরপর

  • প্রকাশিত : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ 0 বার সংবাদি দেখেছে

আদালতে বিচারকাজ চলাকালীন বেরিয়ে আসে একটি সাপ! সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সবার মাঝে। সাপের ভয়ে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করলেন বিচারক। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঝালকাঠি জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় আইনজীবী, বিচারক এবং বিচারপ্রার্থীরা সাপ দেখতে পেয়ে ভয়ে ছোটাছুটি শুরু করে। বিচারক আদালতের কার্যক্রম বন্ধ করে তার খাস কামরায় চলে যায় এবং সমস্যা সমাধানের নির্দেশ দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে সাপটিকে মেরে ফেলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল বলেন, দুপুরে এজলাসে বিচারকাজ চলাকালে আইনজীবীদের বসার সোফার পিছনের ফোমের ভেতর সাপটি দেখতে পান এক আইনজীবী। এ সময় তিনি চিৎকার দিলে আদালত কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরোজ, বিচারক সকলকে নিরাপদে থাকতে বলে এজলাস কক্ষ ত্যাগ করেন। এজলাস কক্ষ থেকে সোফাটি বের করে উপস্থিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে আদালতের বিচার কার্যক্রম আজকের মত মুলতবি করা হয়।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই বলেন, হঠাৎ করে বিচারকের রুম একটি সাপ দেখা যায় সবাই ভয়ে রুম থেকে বেরিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে সাপটিকে মেরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সাপটি কিভাবে এখানে আসলো তা তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews