1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমতলী ও তালতলীতে ৩৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আমতলী ও তালতলীতে ৩৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ৩৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে কোনো শহীদ মিনার নেই। ফলে মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির দিন বাঁশ, কাঠ, কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে। সেখানে পুষ্পমাল্য অর্পণ করে ওই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আমতলী ও তালতলী উপজেলার শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আমতলীতে মোট ২৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এদিকে তালতলী উপজেলায় মোট ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠন রয়েছে। আমতলী ও তালতলী উপজেলায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪১৭টি।

এরমধ্যে আমতলী উপজেলার ১৪টি ও তালতলী উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব মিলিয়ে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও বাকি ৩৮৭টিতে নেই। একুশে ফেব্রুয়ারি এলেই শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বাঁশ, কাঠ, কোথাও বা কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শিশুরা।

সরেজমিনে দেখা গেছে, আমতলী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমতলী সরকারি এ কে হাইস্কুল, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর মডেল সরকারি প্রাথমিক, একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক, ছুড়িকাটা সরকারি প্রাথমিক, ওয়াপদা সরকারি প্রাথমিক, সবুজবাগ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক, বাসুগী সরকারি প্রাথমিক ও বেগম নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কোনো শহীদ মিনার নেই। এ ছাড়া আমতলী সরকারি কলেজে একটি শহীদ মিনার থাকলেও কেন্দ্রীয়ভাবে উপজেলায় এখনো কোনো শহীদ মিনার স্থাপিত হয়নি।

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ কে এম শামসুদ্দিন সানু বলেন, ভাষা আন্দোলনের ৭১ বছরেও আমতলী উপজেলা সদরে একটি কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন করা হয়নি। এটা অত্যন্ত বেদনাদায়ক। আশা করি প্রশাসন দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews