1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমিনুল কবিরকে র‍্যাংক ব্যাচ পড়ালেন বিএমপি কমিশনার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আমিনুল কবিরকে র‍্যাংক ব্যাচ পড়ালেন বিএমপি কমিশনার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল মেট্রোপলিট পুলিশে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মোঃ আমিনুল কবিরকে টিআই র‍্যাংক ব্যাচ পড়ালেন বিএমপি কমিশনার মো: জিহাদুল কবির বিপিএম পিপিএম।

গতকাল ১৯ মার্চ রোজ মঙ্গলবার বিএমপি সদরদপ্তরে সার্জেন্ট থেকে সদ্য পদোন্নতি পাওয়া আমিনুল কবিরকে এই র‍্যাংক ব্যাচ পড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক এসএম তানভীর আরাফাত পিপিএম এবং আমিনুল কবিরের স্ত্রীসহ দুই মেয়ে মোসা: আমিনা কবির ও মোসা: আদিবা কবিরসহ অন্যান্যরা।

এ বিষয় টিআই মো: আমিনুল কবির বলেন প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম পিপিএম স্যার, মাননীয় উপ পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত স্যার-পিপিএম স্যারের প্রতি। তারা আমাকে ইন্সপেক্টর পদোন্নতির র‍্যাংক ব্যাচ কাঁধে পড়িয়ে দিয়েছেন।

এই আয়োজনে আমার সাথে ছিলেন স্ত্রীসহ দুই কন্যা। কৃতজ্ঞা জানাই এডিসি রুনা লায়লা স্যার, টিআই প্রশাসন বিদ্যুৎ চন্দ্র দে স্যার, টিআই আ: রহিম স্যারসহ ট্রাফিকের অন্যান্যদের প্রতি। বিশেষ বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ব্যাচমেট সার্জন্ট মো: রানা মিয়ার প্রতি।

সবাই আমার জন্য দোয়া করবেন চাকুরী জীবনের শুরু থেকে সততার সাথে যেভাবে নিজের দ্বায়িত্ব ও কর্তব্য পালন করেছি ভবিষ্যতেও যেন সেই ধারা অব্যাহত রেখে কাজ করতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews