1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমি নির্বাচিত হলে বরিশাল সদরের উন্নয়ন অন্য উপজেলার মানুষ দেখতে আসবে : এসএম জাকির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আমি নির্বাচিত হলে বরিশাল সদরের উন্নয়ন অন্য উপজেলার মানুষ দেখতে আসবে : এসএম জাকির

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

খবর বিজ্ঞপ্তি // বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন,’মানুষের জন্য কাজ করা একটি ইবাদত,  আমি বিগত দিনে চেষ্টা করেছি মানুষের জন্য সেবা করার। ভবিষ্যতেও সাধারন মানুষের দোয়া নিয়ে কাজ করতে চাই।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন তিন।

আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের এই চেয়ারম্যান প্রার্থী বলেন,’ ইনশআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে আমি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী মিলে বরিশাল সদর উপজেলায় যে উন্নয়ন করবো অন্য উপজেলার মানুষ তা দেখতে আসবে।’

এস এম জাকির হোসেন বলেন,’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক যুবক ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার ইনকাম করছেন এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারনে। আমি নির্বাচিত হতে পারলে যুবকরা কিভাবে ইন্টারনেট ‌ব্যবহার করে বেশি বেশি ডলার ইনকাম করতে পারে সেবিষয়ে ট্রেনিংসহ নানাভাবে কাজ করবো ইনশআল্লাহ।’

এসময় বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, সদর উপজেলা যুবলীগের শাহ পরান সুজন, চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের মোঃ আরিফ হাওলাদার, মোঃ বদিউল আলম, স্বপন বিশ্বাস, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগের মো: টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ওইদিন সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে গণসংযোগ করেন এসএম জাকির হোসেন। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাজে সদর উপজেলার মানুষের খেদমত করার জন্য দোয়া প্রার্থীণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews