1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আমি ব্রাজিলকে ভালোবাসি’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ‘ডার্কহর্স’ খ্যাত ‘ভাইকিংদের দেশ’ নরওয়ে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া এই ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে ব্রাজিলকে পেরোতে হবে আর্লিং হালান্ডের নরওয়ে বাধা।

 

ম্যাচ-পূর্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোলমেশিনকে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি হালান্ডকে বড় হুমকি হিসেবে দেখলেও অতিরিক্ত সমীহ করতে নারাজ। আনচেলত্তির বিশ্বাস, তার দলের ডিফেন্সে যথেষ্ট সামর্থ্য রয়েছে হালান্ডকে রুখে দেওয়ার, পাশাপাশি ব্রাজিলের খেলোয়াড়দের তার বিপক্ষে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

 

অন্যদিকে ম্যাচের আগে ব্রাজিলকে ঘিরে নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন হালান্ড। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছেন এবং দলটির ইতিহাস ও তারকাসমৃদ্ধ ঐতিহ্য তাকে সবসময় মুগ্ধ করেছে।

হালান্ড বলেন, ‘ব্রাজিল এমন একটি দল, যাদের খেলা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সবসময় তাদের অসাধারণ সব খেলোয়াড় ছিল। তাই তাদের বিপক্ষে খেলা সত্যিই বিশেষ এবং অসাধারণ অভিজ্ঞতা হবে।

তিনি আরও বলেন, ব্রাজিল তার কাছে একটি স্বপ্নের মতো দল এবং দেশ, যেখানে ফুটবলের সৌন্দর্য ও ইতিহাস একসঙ্গে মিশে আছে। তার ভাষায়, ‘এটি একটি অত্যন্ত সুন্দর এবং অসাধারণ দেশ। তাদের সঙ্গে খেলা দারুণ এক অভিজ্ঞতা হবে। যখন আপনি ব্রাজিলের কথা ভাবেন, তখন বিশ্বের সেরা খেলোয়াড়দের কথাই আসে।’

 

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে সমর্থকদের উদ্দেশে বার্তা জানতে চাইলে হালান্ড সংক্ষিপ্তভাবে বলেন, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি।’

 

সব মিলিয়ে ম্যাচের আগে হালান্ডের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। এখন অপেক্ষা, মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা এগিয়ে যায়—ব্রাজিলের অভিজ্ঞতা নাকি হালান্ডের গোলক্ষুধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews