1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি // বরিশাল নগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় পরিচালিত এ অভিযানে ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন পণ্যের দোকান ও খাবারের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৯টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান এবং একটি মুদি দোকান রয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বিক্রয় সংক্রান্ত তথ্য ও ব্যবসায়িক কার্যক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। তদারকির সময় বিভিন্ন অনিয়ম চিহ্নিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের আইন মেনে চলতে হবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews