1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আয়নাঘর আজকের না, তা শেখ মুজিবের আমলেই হয়েছে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

‘আয়নাঘর আজকের না, তা শেখ মুজিবের আমলেই হয়েছে’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ‘আয়নাঘর আজকের না, তা শেখ মুজিবের আমলেই হয়েছে'”গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার-নিপীড়নের ঘটনা— তা শেখ মুজিবের আমলেই হয়েছে” বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “এক দল, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র‒ এই মটো (নীতিবাক্য বা আদর্শ) ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন, তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন।”

তিনি বলেন, “শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নীপিড়ন চালিয়েছেন।”

তিনি আরও বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নীপিড়ন চালানো হয়েছিলো, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিলো।”

মাহফুজ আলম বলেন, “তার মেয়ে জাতীয় রক্ষী বাহিনী নামে আলাদা করে কিছু বানান নাই। উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসাবে রূপ দিয়েছেন। বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছেন। মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন তৈরি করে শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews