1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আরবি শিক্ষা ও চিত্রাংকন স্কুল উদ্বোধন করেছেন সাদিয়া মাহমুদা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আরবি শিক্ষা ও চিত্রাংকন স্কুল উদ্বোধন করেছেন সাদিয়া মাহমুদা

  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

জুবায়ের ইসলাম চৌধুরী // বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) বিএমপির তত্ত্বাবধানে শিশুদের জন্য শুরু হয়েছে আরবি ও চিত্রাংকন শিক্ষা স্কুল। প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী নিয়ে ১৫ ই মার্চ রোজ শুক্রবার সকাল ১০টায় বাংলাবাজার পুলিশ লাইন্সে অবস্থিত নিজস্ব ভবনে স্কুলের উদ্বোধন করেন পুনাক সভানেত্রী সাদিয়া মাহমুদা।

 

স্কুলটি পুনাকের তত্ত্বাবধানে পরিচালিত হলেও সকল শ্রেণি পেশার মানুষ তার ছোট ছেলে মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে পারবেন বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক ও পরিচালক পুলিশ সার্জেন্ট মোঃ রানা মিয়া।

 

তিনি বলেন এই স্কুলে ভর্তি সকল শিশুদের জন্য উন্মুক্ত। যে কোন মানুষ তার সন্তানকে আরবি ও চিত্রকলা শেখানোর জন্য এখানে আসতে পারবেন। স্কুল উদ্বোধন অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক এসএম তানভীর আরাফাত, এডিসি রুনা লায়লা, এডিসি উত্তর মো: ফারুক হোসনে, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার প্রণয় রায়সহ বিএমপির অন্যান্য কর্মকর্তারা।

 

এ বিষয় পুনাক সভানেত্রী সাদিয়া মাহমুদা বলেন, বিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের ছেলে মেয়েকে আরবি ও চিত্রাংকন শেখানোর জন্য আমরা স্কুল প্রতিষ্ঠা করেছি। আমাদের এই প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী নিয়োগ করা হয়েছে। প্রাথমিক ভাবে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা প্রকাশ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews