1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আলতাফ হোসেন বেঁচে আছেন তার হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে : মামুন-অর-রশিদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

আলতাফ হোসেন বেঁচে আছেন তার হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে : মামুন-অর-রশিদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
নিজ হাতে শিক্ষা দেওয়া হাজারো অনুজ সাংবাদিকের কর্মযজ্ঞের মাঝেই বেঁচে আছেন কিংবদন্তি সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন। তিনি আজ হাজার হাজার মফস্বল সাংবাদিকের পরিচয় পতাকা। মুহম্মদ আলতাফ হোসেনের দিক্ষা বুকে নিয়ে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে সাংবাদিকতা করছেন অসংখ্য সংবাদকর্মী। ১৪ অক্টোবর বিকেলে আলতাফ হোসেনের জন্মভিটা বাকেরগঞ্জে প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ।

১৪ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি উপ-শাখার উদ্যোগে এ অনুষ্ঠানটি নিয়ামতি ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নিয়ামতি উপ-শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল মালেক শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জবেদ আলী খান, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সালাম মৃধা, বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাহাদুর হোসেন খান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সিকদার, এবং এলাকার বিশিষ্ট সমাজসেবকগণ — মোঃ ইউসুফ আলী খান, মোঃ অদুধ ফরাজি, মামুনুর রশিদ মিলন, মুন্সী আব্দুর রহমান খান, মোঃ মাসুদ শিকদার, মোঃ সেলিম শিকদার, হাজী মুহাম্মদ আলমগীর হোসেন খান, সৈয়দ লাভলু হোসেন, আব্দুল আজিজ হাওলাদার, আব্দুল হাকিম হাওলাদার, মোঃ পিন্টু হাওলাদার, মোঃ মহাসিন হোসেন বাদশা, মোঃ মিজানুর রহমান খান, মোঃ উজ্জল খান, মোঃ হানিফ শিকদার, মোঃ আল আমিন খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ — মাওলানা মোঃ হাফিজুর রহমান, মাওলানা মোঃ ফাইজুল রহমান, মাওলানা মোঃ হেলাল উদ্দিন হাফিজ, ও মাওলানা মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জমাদ্দার, বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল, এস টিভির প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ সাইফুল্লাহ দৈনিক সমাচার এবং আরও অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews