1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে প্রয়াত শিক্ষক মোবারেক হোসেনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা উজিরপুরে প্রয়াত শিক্ষক মোবারেক হোসেনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি, পার্বতীপুরে ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা উজিরপুরে প্রয়াত শিক্ষক মোবারেক হোসেনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত উজিরপুরে চায়ের দোকানের সামনে তিন রামদা, স্টিক, চাকু ও পিস্তল উদ্ধার রাজাপুরে খাল থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত করল সিআইডি ফরিদপুরে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯

উজিরপুরে প্রয়াত শিক্ষক মোবারেক হোসেনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উজিরপুর শাখার সভাপতি মোঃ মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রাথমিক শিক্ষক পরিবার ও উজিরপুর-বরিশাল’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রয়াত শিক্ষকের সহকর্মী, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষক সমিতির উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হস্তিশুন্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উজিরপুর শাখার প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর সৈয়দ গফ্ফার আলী এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উজিরপুর শাখার সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রয়াত শিক্ষক মোবারেক হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোবারেক হোসেনের মতো নিবেদিত প্রাণ শিক্ষকের মৃত্যু প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে । তাঁর কর্মময় জীবন, দায়িত্ববোধ ও সহকর্মীদের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে সবাইকে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। অন্যান্য বক্তারাও প্রয়াত শিক্ষকের কর্মজীবন, ব্যক্তিগত গুণাবলি, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষকসমাজে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্মৃতিচারণ পর্বে প্রয়াত শিক্ষক মোঃ মোবারেক হোসেনের গুণগ্রাহী, ভক্তবৃন্দ, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুর ও কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ তাঁর সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন। প্রিয় সহকর্মীর স্মৃতিচারণ করতে গিয়ে অনেক শিক্ষক আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক মোঃ মোবারেক হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews