1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই: চরমোনাই পির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই: চরমোনাই পির

  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে আল্লাহভীরু ও যোগ্য দক্ষ মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

চরমোনাই পির বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি, তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহভীরু মেয়রের বিকল্প নাই। আমরা যদি যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু নীতিবান মেয়র নির্বাচিত করতে ভুল করি তাহলে জনগণকেই এর খেসারত দিতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস-দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত স্মার্ট গাজীপুর সিটি গড়তে হলে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। কারণ, সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই। অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস-দুর্নীতির মাধ্যমে নগরীকে দূষিত নগরীতে পরিণত করেছে।

নিজ দলের প্রার্থীকে যোগ্য ও আল্লাহভীরু দাবি করে চরমোনাই পির বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews