1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে ঠিকাদারের গলাকাটা লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে ঠিকাদারের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে
খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি // সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ঘর থেকে এক ঠিকাদারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কাজিম উদ্দিনের বসতবাড়ি সংলগ্ন খামারের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজিম উদ্দিন (৫৬) স্থানীয় ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় রাতে বাড়ির পেছনে খামারের একটি ঘরে থাকতেন কাজিম উদ্দিন। সেই ঘরের তালার একটি চাবি নিহতের কাছে ও আরেকটি তার স্ত্রীর কাছে ছিল। সকালে নিহতের স্ত্রী তালা খুলে ভিতরে ঢুকে বিছানার ওপর স্বামীর মরদেহ দেখতে পান। এসময় নিহতের গলায় ধারালো অস্ত্রের জখম ছিল। পুলিশকে অবহিত করলে নিহতের মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews