1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আসলেই কি টাকার নকশায় বাদ পড়বে বঙ্গবন্ধুর ছবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আসলেই কি টাকার নকশায় বাদ পড়বে বঙ্গবন্ধুর ছবি

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // দেশে প্রচলিত বিভিন্ন অংকের টাকার গায়ে দেওয়া রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, বঙ্গবন্ধুর ছবি সংবলিত এসব টাকার নোট বাজার থেকে সরিয়ে ফেলা হবে এবং সেইসব নোটের পরিবর্তে বাজারে নতুন নোট ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে- আসলেই কি এমন কিছু ঘটতে যাচ্ছে? বঙ্গবন্ধুর ছবি কি আসলেই আর থাকবে না নোটগুলোতে?

আজ রবিবার এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য দিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি জানিয়েছেন, নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া কিংবা নতুন টাকা ছাপানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট নতুন করে ছাপানো এবং নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিছুই জানে না।’

এ মুখপাত্র আরও জানান, আগামী দেড় থেকে দুই বছরের আগে নতুন নোট ছাপানো বা নোটের নকশা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ নেয়নি।

এদিকে এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন জানান, নতুন টাকা ছাপানো বা নকশা পরিবর্তন চেয়ে বাংলাদেশ ব্যাংককে কোনো চিঠি দেওয়া হয়নি। আপাতত এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।

এর আগে গত শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়, টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews