1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আস্থা রাখেন, কারও ওপর হামলা হবে না: ড. ইউনূস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আস্থা রাখেন, কারও ওপর হামলা হবে না: ড. ইউনূস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // আমার ওপর আস্থা রাখেন, কারও ওপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।
Image not found

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি আসতে শুনলাম দেশের অফিস-আদালত, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। আমার ওপর আস্থা রাখেন, কারও ওপর হামলা হবে না।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

এর আগে, গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন ড. ইউনূস। আজ দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews