1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আ.লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আ.লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর এলাকার পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আক্রাম হোসেন, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম এবং বসাকপাড়া এলাকার বিজয় চন্দ্র।

আটকদের স্বজনদের দাবি, ওই ব্যক্তিরা কাজ করতে আওয়ামী লীগ নেতা ছানুর বাড়িতে গিয়েছিল। অফিস সহকারী রাশেদুল ইসলাম মাসিক বেতনে চাকরি করলেও বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করেছেন কি না, তা যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews