1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইজিবাইক চুরি করে পালানোর সময় ভুয়া সাংবাদিক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ইজিবাইক চুরি করে পালানোর সময় ভুয়া সাংবাদিক আটক

  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি // ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক চুরি পালানোর সময় এক ভুয়া সাংবাদিক জনতার হাতে আটক হয়েছে। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে নগরকান্দা হাসপাতালে এনে ভর্তি করে স্থানীয়রা।

অভিযুক্ত সাংবাদিক পরিচয় দানকারী ওই ব্যক্তির কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা ও আনন্দ টিভির ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। তার নাম মো. আবির হোসেন ওরফে আবু বক্কর। সে শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের ইজিবাইক চালক শহীদ শেখ তার ইজিবাইকটি রেখে মসজিদে নামাজ পড়তে গেলে চোর বাইকটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী আইনপুর বাজার থেকে আটক করে উত্তমাধ্যম দিয়ে নগরকান্দা হাসপাতাল এনে ভর্তি করে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের বলেন, গতকাল (শনিবার) স্থানীয়রা লোকটিকে আহত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে। এ সময় তার কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা এবং আনন্দ টিভির পরিচয়পত্র পাওয়া গেছে। এই পরিচয়পত্র ধরে আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে গতকাল (শনিবার) আমরা বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews