1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৯

  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৫১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে দু’দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পদদলিত প্রায় ১২৯ জন নিহত হয়েছেন। এসময় আরও প্রায় ২০০ জন আহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জাভার স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলছিলো। ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও হয় হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশ প্রশাসন জানায়, পূর্ব জাভার স্টেডিয়ামে খেলায় পার্সিবেয়া সুরাবায়া টিমের কাছে হেরে যায় আরমেয়া এফসি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই তারা মাঠে নেমে যায়। পরে সংঘর্ষ শুরু হয়।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেন, নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। আফিন্তা বলেন, স্টেডিয়ামের ভেতরে ৩৪ জন মারা গেছে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলেছে, এ ঘটনায় তারা তদন্ত শুরু হয়েছে। এছাড়া ঘটনাটি ইন্দোনেশিয়ার ফুটবলের মুখকে কলঙ্কিত করেছে বলেও উল্লেখ করেছে তারা। এদিকে এ ঘটনায় বিআরআই লিগা ওয়ান এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews