1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টরদের নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টরদের নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সহ এসএসিপি’র উর্দ্ধতন কর্মকর্তারা বেতাগার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেছেন। এবং পরে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্তরে ফারমার স্কুল ভিজিট ও তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেম্টেম্বর) ইফাদ এর পাকিস্তান ক্যান্টি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচা এর নেতৃত্বে তাঁরা ধনপোতা ও মাসকাটার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেন। এবং শেষে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্তরে ফারমার স্কুল ভিজিট কার্যক্রম ও স্থানীয় কৃষক/কৃষানীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এফএও এর এডভাইসর ও সিনিয়র টেকনিকাল কাটারজিনা চাম্পীকা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এসএসিপি’র প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, বিএডিসি’র খুলনা রিজিয়ান খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জামান ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত পুনম, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, নবনিতা জোদ্দার ও বিপুল কুমার পাল। কর্মকর্তারা নিরাপদ সবজির বিভিন্ন ক্ষেত দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নানাধরনের পরামর্শ প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews