1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইবাদত-বন্দেগিতে কাটলো সৌভাগ্যের রজনী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

ইবাদত-বন্দেগিতে কাটলো সৌভাগ্যের রজনী

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩২৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পবিত্র শবে বরাতে রাতভর ইবাদত বন্দেগি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলবার রাতে শবে বরাত পালন করা হয়। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন মুসল্লিরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

 

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া রাজধানীসহ দেশের মসজিদে মসজিদে মুসল্লিরা রাতভর আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতে মসগুল ছিলেন।

পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হয়। এসব খাবার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews